ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারী, চারদিন পর মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে আত্মীয়ের বাড়িতে একটি বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন সোহেলী ইসলাম (৪২)। সেখান থেকে ঢাকার ধানমন্ডির বাসায় ফেরার পথে মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। মোটরসাইকেলের পেছনে বসা ছিনতাইকারী সোহেলির হাতে প্যাঁচানো ভ্যানিটি ব্যাগ ধরে টানাহেঁচড়া শুরু করে। একপর্যায়ে চলন্ত রিকশা থেকে পড়ে যান সোহেলি। এতে তার মাথায় আঘাত পেলে কান দিয়ে রক্তপড়া শুরু হয়। তার সঙ্গে থাকা মেয়ের চিৎকারে স্থানীয়রা সোহেলিকে হাসপাতালে ভর্তি করেন। চারদিন পর বৃহস্পতিবার সকালে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে তার মরদেহ পাবনার ঈশ্বরদী উপজেলার প...