ইসলামী ব্যাংকের আমানতকারীদের কোনো অসুবিধা হবে না: গভর্নর
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান পরিস্থিতিতে আমানতকারীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ব্যাংকটির আমানতকারীরা যেকোনো সময় তাদের টাকা তুলতে পারবেন। তাদের কোনো অসুবিধা হবে না। ব্যাংকটির জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং বিদ্যমান নিয়ম-কানুন প্রয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন গভর্নর। অর্থমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইসলামী ব্য...