বাজেট হোক স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের হাতিয়ার
অর্থনীতি এখন কঠিন সময় পার করছে। সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি ৯ শতাংশের আশপাশে, রাজস্ব আদায়ে ঘাটতি, বৈদেশিক ঋণ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা, রপ্তানি প্রবৃদ্ধিতে শ্লথগতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে টানাপড়েন সব মিলিয়ে অর্থনীতির ভিত এখন নাজুক। ঠিক এমন সময়েই জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ হলো। আর এবারের বাজেট অন্যবারের মতো নয়। কারণ ঠিক এই সময়েই বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। মূল সূচি অনুযায়ী ২০২৬ সালের ২৪ নভেম্বর এই উত্তরণ কার্যকর হওয়ার কথা ছিল। তবে অর্থনৈতিক অভিঘাত ও প্রস্তুতির সীমাবদ্ধতার কথা তুলে ধরে সরকার উত্তরণে...