মেয়েটির নাম জেনি
জেনির সঙ্গে মামুনের প্রথম কথা হয় তার অফিসকক্ষে। সে তখন সংবাদপত্রের জন্য একটা খবর খুঁজে বেড়াচ্ছিল। সাংবাদিকতায় নতুন চাকরি তার। অভিজ্ঞতা নেই বললেই চলে। নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করলেও তাকে দেখলে যে কেউ বড়জোর অষ্টাদশী বলেই মনে করবে। জেনি দেখতে মাঝারি মানের শ্যামলা গড়ন, তবে রমণীয়, কমনীয় ও সুন্দরী। বাঙালি মেয়ের রূপ-শোভা বলতে সাধারণত যেমনটা হয়। সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণের ব্যাপারে তখনও সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কিছুটা মানসিক দোদুল্যমানতায় ভুগছিল। ঢাকায় চলে এসেছে বিধায় তাকে আপাতত কিছু একটা করে কঠিন সময়টা পার করতে হবে। যদিও সাংবাদিকতা আর লেখালেখি তার প...