নিকো পাজের জাদুতে রূপকথার কোমো
ইউরোপিয়ান ফুটবলের চিরচেনা আকাশটাকে হঠাৎই যেন এক অদ্ভুত নীল রঙে রাঙিয়ে দিয়েছে ইতালির ছোট্ট শহর থেকে উঠে আসা এক বিস্ময় ক্লাব– ‘কোমো ১৯০৭’। ইতালির জুভেন্তাস, এসি মিলান বা ইন্টার মিলানের মতো ঐতিহাসিক ও মহাতারকা খচিত ক্লাবগুলোর ভিড়ে কোমো যেন এক ভিন্ন আমেজের আভিজাত্য। ঐতিহ্য বা ট্রফি কেবিনেটের বিশালতায় মিলান বা তুরিনের জায়ান্টদের চেয়ে তারা হয়তো অনেকটাই পিছিয়ে; কিন্তু বর্তমান ইউরোপীয় মঞ্চে এসে ইতালিয়ান ফুটবলের সেই চিরচেনা আকাশছোঁয়া খ্যাতির পাশে কোমো এখন রূপকথার আলোয় উজ্জ্বল। মিলান শহরের গা ঘেঁষে লেক কোমোর তীরের এই ছোট্ট ক্লাবটি আজ জুভেন্তাস-ইন্টারদের মতো ইতালির সীমানা পেরিয়ে...