হামের টিকার কথা বলে মনোযোগ সরিয়ে নেওয়া হচ্ছে
বিশিষ্ট চিকিৎসক ও জ্যেষ্ঠ জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি স্বাস্থ্যবিষয়ক বেসরকারি সংস্থা ‘এনজেন্ডার হেলথ’ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নীতি ও নির্দেশনায় বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে অবদান রেখেছেন। তিনি অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি (খণ্ডকালীন শিক্ষক) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির সঙ্গে যুক্ত। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের সহকারী সম্পাদক সাদিয়া মাহ্জাবীন ইমাম। সমকা...