মাদক কারবার বন্ধের দাবি জানানোয় হামলা, সংঘর্ষ
সিংড়ায় মাদক কারবার বন্ধের দাবি জানানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। পৌর শহরের পার সিংড়া মহল্লায় গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পার সিংড়া মহল্লার নেয়ামুল সরদার নিহাল এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতরা হচ্ছেন অভিযুক্ত মাদক কারবারি নেয়ামুল সরদার নিহাল ও ছেলে নিজামুল সরদার এবং জাহিদুলের পক্ষের জহিদুল ইসলাম, তাঁর স্ত্রী অহেনা বিবি ও সুমন ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, নেয়ামুল ইসলাম নিহাল পার সিংড়া মহল্ল...