দুই পক্ষের দ্বন্দ্বে নাভানা ফার্মার বিনিয়োগকারীরা বিপাকে
নাভানা ফার্মাসিউটিক্যালস বর্তমানে এমন ব্যক্তিদের নিয়ন্ত্রণে, যাদের এ নিয়ন্ত্রণ নেওয়ার এখতিয়ার নেই। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির তদন্ত ও পর্যবেক্ষণে এমন তথ্য এসেছে। গত সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে এ অবস্থা চললেও আইনি জটিলতায় সংস্থাটি কোনো পদক্ষেপ নিতে পারছে না। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, কোম্পানির শেয়ারহোল্ডারদের দুই পক্ষ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে। এই নিয়ে দ্বন্দ্ব উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। ফলে পর্ষদ সভাও হচ্ছে না। পর্ষদ সভা না হওয়ায় নাভানা ফার্মা আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করতে পারছে না। গত এপ্রিলের মধ্যে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্...