উন্নয়ন সহযোগীদের সাড়া কম, বাজেট ব্যবস্থাপনা চাপে
চলতি অর্থবছরের জন্য বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে ৬৭৫ কোটি ডলার বা প্রায় ৮৩ হাজার কোটি টাকার সমপরিমাণ বাজেট সহায়তা পাওয়ার লক্ষ্যে দরকষাকষি চালিয়ে যাচ্ছে সরকার। কিন্তু অর্থবছরের শেষ প্রান্তে কাঙ্ক্ষিত পরিমাণ সহায়তা পাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে প্রায় ২০০ কোটি ডলারের বাজেট সহায়তা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী জুনের মধ্যে বাকি প্রায় ৪৭৫ কোটি ডলার ছাড় পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মূল বাজেট প্রণয়নের সময় সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে প্রায় ৩৭৫ কোটি ডলার বা ৪৬ হাজা...