স্বাস্থ্য খাতে বাজেট বাড়ালেও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া সুফল মিলবে না
দেশের স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোই একমাত্র সমাধান নয়, বরং বরাদ্দের সঠিক ও কার্যকর ব্যবহার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নাগরিকদের জন্য শক্তিশালী আর্থিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য অর্থনীতি ও নীতিনির্ধারণ বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘স্বাস্থ্য বাজেট: অধিক বরাদ্দ ও সঠিক বাস্তবায়নের প্রত্যাশা’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে পাবলিক ইন্টেগ্রিটি নেটওয়ার্ক ফর এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি (পাইনেট)। গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ড. অধ্যাপক সৈ...