হাম প্রতিরোধে সরকারের কাছে চার দাবি জামায়াতের
হাম প্রতিরোধে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এগুলো হলো, দেশের প্রতিটি অঞ্চলে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শতভাগ টিকাদান, প্রকোপ বেশি এমন এলাকায় বিশেষ মেডিকেল টিম গঠন, জরুরি ওষুধ ও পুষ্টি সহায়তা, সব সরকারি হাসপাতালে পৃথক ওয়ার্ড ও পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ। মঙ্গলবার বিবৃতিতে এসব দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সঠিক সময়ে যথাযথ প্রতিরোধমূলক পদক্ষেপ, টিকাদান কর্মসূচির স্থবিরতা এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতায় হামে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। বিবৃ...