ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
বগুড়ার শেরপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেরপুর থানার কুসুম্বী ইউনিয়নের চণ্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলে রাব্বি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মিয়ার ছেলে। আহত জাহাঙ্গীর হোসেন একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে চণ্ডেশ্বর গ্রামের বাসিন্দা রমজানের সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে যান ওই দুই যুবক। বিষয়টি টের পেয়ে চ...