তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা, ভারতে বিজেপির আদলে ‘ককরোচ জনতা পার্টি’
ভারতের প্রধান বিচারপতির করা এক মন্তব্যের প্রতিবাদে অনলাইননির্ভর একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আদলে নাম দেওয়া হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। মূলত তরুণ বেকারদেরকে তেলাপোকার সঙ্গে তুলনার প্রতিবাদে এমন আন্দোলনের যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টের এক শুনানিতে বলেন, কিছু ‘পরজীবী’ বিদ্যমান ব্যবস্থাকে আক্রমণ করছে। এ সময় তিনি বেকার তরুণদেরকে তেলাপোকার সঙ্গে তুলনা করেন। সূর্য কান্ত বলেন, ‘তেলাপোকার মতো এমন কিছু তরুণ আছে, যারা কোনো চাকরি পায় না কিংবা কোনো পেশায় তাদের জায়গা হয় না। তাদের...