গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, সংকট কাটেনি
কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। এতে গত দুই সপ্তাহের তীব্র সংকট কিছুটা কমার আভাস মিললেও শিল্পাঞ্চল, আবাসিক এলাকা ও সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি এখনও পুরোপুরি কাটেনি। গ্যাসের স্বল্প চাপের কারণে চট্টগ্রামে দেশের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের ৯টি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ম...