প্রথম ছবিতে ৬৩ হাজার, এখন সিনেমাপ্রতি কত পারিশ্রমিক কার্তিক আরিয়ান
একসময় বলিউডে কাজের সুযোগ পেতে ফেসবুকে অডিশনের খোঁজ করতেন কার্তিক আরিয়ান। প্রথম সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন ৭০ হাজার রুপি। কর বাবদ ৭ হাজার রুপি কেটে রাখার পর হাতে এসেছিল মাত্র ৬৩ হাজার। সেই কার্তিকই এখন বলিউডের পরিচিত মুখ। সময়ের সঙ্গে বদলেছে তাঁর অবস্থান, বেড়েছে পারিশ্রমিকও। এখন কি একটি সিনেমায় অভিনয়ের জন্য ৪০ কোটি রুপি নেন তিনি? আজ ২২ নভেম্বর অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে তার পারিশ্রমিকের উত্থান নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। কার্তিকের প্রকৃত নাম কার্তিক তিওয়ারি। গোয়ালিয়রের এক চিকিৎসক দম্পতির সন্তান তিনি। বাবা শিশু চিকিৎসক, মা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। অভিনয়জগতে কোনো পরিচিতি বা যোগাযোগ...