দুর্নীতির বাজেট না হলে সহযোগিতায় প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার
আগামী অর্থবছরের বাজেট যদি দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার না হয়, তবে অর্থনীতির গতিশীলতা ফেরাতে সরকারকে সহযোগিতায় জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। আজ রোববার অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সঙ্গে জামায়াতের ‘বাজেট ভাবনা’ আলোচনায় এ কথা বলেছেন তিনি। রাজধানীর ইআরএফ মিলনায়তনে এ অনুষ্ঠানে গোলাম পরওয়ার বলেন, বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি। বাজেট যাতে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার হতে না পারে এজন্য তিনি সরকারকে সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ...