প্রস্তাবিত চুক্তিতে কী আছে, যা থামাতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত?
প্রায় তিন মাস ধরে চলা সামরিক উত্তেজনা, হরমুজ প্রণালিতে অচলাবস্থা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার পর অবশেষে আলোচনার টেবিলে কিছুটা কাছাকাছি এসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষ এখন একটি ‘মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ (এমওইউ) বা সমঝোতা স্মারকের খসড়া নিয়ে আলোচনা করছে, যা কার্যকর হলে সাম্প্রতিক সংঘাতের স্থায়ী অবসানের পথ তৈরি হতে পারে। তবে এই চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। তারপরও কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই খসড়াই হতে পারে যুদ্ধ থেকে আলোচনায় ফেরার সবচেয়ে বড় ভিত্তি। যুদ্ধ থামানোর মূল লক্ষ্য সম্ভাব্য সমঝোতার কেন্দ্রীয় উদ্দেশ্য হলো চলমান য...