কমিটি নিয়ে টানাপোড়েন, মুখোমুখি বিএনপির দুই পক্ষ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদ অনুমোদনকে কেন্দ্র করে দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। গত রোববার সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে একটি সামাজিক অনুষ্ঠান শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মাহাবুবুর রহমান ও তাঁর সমর্থকরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের পথরোধ করে কমিটি অনুমোদনের বিষয় নিয়ে কথা বলতে চান। একপর্যায়ে উভয়ের মধ্যে ত...