মন্ত্রীর পদত্যাগ, সরকারে অস্বস্তি
দায়িত্ব নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ সরকারের জন্য অস্বস্তি তৈরি করেছে। গতকাল সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়। পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তবে সরকার ও দলের ঘনিষ্ঠ সূত্রগুলোর বলছে, স্থানীয় রাজনীতি, সাংগঠনিক বাস্তবতা এবং নিজ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর কাজের সমন্বয় হচ্ছিল না। প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানা সমস্যা...