বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ষাটের দশকের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রসৈনিক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি একমাত্র সন্তান ডা. তাসলিমা আহমেদ জামান মুন্নীসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী আনোয়ারা বেগম গত বছরের ২০ নভেম্বর মারা গেছেন। তোফায়েল আহমেদের জামাতা ও স...