ইসলামী ব্যাংকের সামনে আজও গ্রাহকদের অবস্থান, দিলকুশায় উত্তেজনা
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা। একই সঙ্গে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের পদত্যাগের দাবিও জানিয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা খুরশীদ আলমকে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট আখ্যা দিয়ে তাকে পদ থেকে সরানোর দাবি জানান। তাদের দাবি, ২০১৭ সালে এস আলম গ্রুপের প্রভাবের আগে ব্যাংকের পর্ষদে যারা ছিলেন, তাদেরই আবার দায়িত্বে ফিরিয়ে আনা উচিত।...