‘ক্যাডা মোর ল্যাহাপড়ার খরচ দেবে?’
বরগুনার আমতলীতে নবনির্মিত ভবনের সেপটিক ট্যাঙ্কের সেন্টারিং খুলতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। এতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন– রাজমিস্ত্রি জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) এবং ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার (৪৫)। গতকাল দুপুরে এ দুজনের স্বজনদের পাওয়া যায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে। সেখানে কাঁদতে কাঁদতে জাহিদুলের মাদ্রাসাপড়ুয়া ছেলে কাসেম (১১) বলছিল, ‘মুই এহন কারে আব্বা কইয়া বোলান দিমু? ক্যাডা মোর মাদ্রাসায় ল্যাহাপড়ার খরচ দেবে?’ জাহিদুল হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। তাঁর আয়েই...