তোফায়েল আহমেদের বিদায়ের রাজনৈতিক বার্তা
চলে গেলেন কিংবদন্তি ছাত্রনেতা তোফায়েল আহমেদ। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জুন সোমবার চিরবিদায় নিলেন তিনি। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মেছিলেন তিনি। সে হিসাবে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর। এই ছাত্রনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মন্ত্রী, ৯ বারের এমপি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন দীর্ঘকাল। তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ লিবারেশন ফোর্স ‘বিএলএফ’ বাহিনীর চার প্রধানের একজন ছিলেন। তবে ছাত্রনেতা হিসেবে যে খ্যাতি তিনি পেয়েছিলেন, সেটাই যেন আর সব পরিচয়কে ছাপিয়ে জনমনে জ...