যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে: চীন
তিয়েনআনমেন স্কয়ার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর করা মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান। রাজনৈতিক সংস্কারের দাবিতে হওয়া আন্দোলন দমাতে ১৯৮৯ সালের ৪ জুন বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ার ও এর আশপাশে সাঁড়াশি অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় নিহতের সঠিক সংখ্যা এখনও অজানা। পাশাপাশি ঘটনাটি নিয়ে চীনে আলোচনাও নিষিদ্ধ। বিষয়টি নিয়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেন্সরশিপ বা কড়াকড়ি আরোপ করে ১৯৮৯ সালের দমনপীড়নের স্মৃতি মুছে ফেলা যাবে না। মতা...