দিল্লির নায়ক আফজাল, ওয়াশিম শোনালেন প্রাণ বাঁচানোর গল্প
যখন রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যর্থ হয় এবং বড় কোনো বিপর্যয় নেমে আসে, তখন সাধারণ মানুষেরাই অসাধারণ ভূমিকায় অবতীর্ণ হন। বুধবার দিল্লির ‘ফ্লুরিশ স্টে বিঅ্যান্ডবি’ হোটেলে অগিকাণ্ডের ঘটনায় মোহাম্মদ আফজাল ও ওয়াশিম রাজা নামের দুই যুবক ছিলেন সেই ত্রাতার ভূমিকায়। আবাসিক হোটেলটিতে ওই দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং আরও বেশকয়েকজন আহত হয়েছেন। আগুন লাগার পর ভেতরে থাকা অতিথিরা যখন বাঁচার আকুতি ও চিৎকার করছিলেন, তখনই আফজাল ও রাজাসহ উদ্ধার কাজে এগিয়ে যান স্থানীয়রা। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তারা তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেন। উদ্ধারকারীদের মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ আফজাল। তিনি বলেন, ‘আমরা দ্রু...