পরিবেশ সুরক্ষায় ইসলামের বার্তা
পরিবেশ আল্লাহতায়ালার মহান নিয়ামত। মানুষ, পশুপাখি, বৃক্ষ, নদী, পাহাড়, আকাশ, পৃথিবী– সবকিছু মিলেই পরিবেশ গঠিত। ইসলাম শুধু মানুষের ইবাদত-বন্দেগির শিক্ষা দেয় না; বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের দিকনির্দেশনাও দেয়। কোরআন ও হাদিসে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যা আজকের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। আল্লাহতায়ালা সুরা আর রাহমানের ৭-৮ আয়াতে এরশাদ করেছেন, ‘তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন ভারসাম্য, যাতে তোমরা ভারসাম্য নষ্ট না করো।’ এই আয়াত থেকে বোঝা যায়, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা মানুষের দায়িত্ব।...