ইসলামী ব্যাংক গ্রাহকদের আন্দোলন চতুর্থ দিনে গড়াল
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলসহ ৭ দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করেছে সচেতন গ্রাহক ফোরাম। গতকাল বৃহস্পতিবার প্রধান কার্যালয়সহ সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি দেওয়া হয়। তবে ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন বলেন, ‘ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দিক থেকে কলম বিরতির কোনো নির্দেশনা নেই। কেউ সেবা না দিয়ে এরকম কর্মসূচি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ গত ২৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর খ...