সীতাকুণ্ডে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা
সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এতে ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই ধনতোষ চাকমা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ সলিমপুর ডিসি পার্কের সামনে বন্দরগামী পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের লোকজন ও অজ্ঞাতনামা আসামিরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জনসাধারণের ক্ষ...