নাইজেরিয়া নাকি সিঙ্গাপুর: কোন পথে বাংলাদেশ?
একটি দেশের উন্নতি নির্ভর করে দক্ষ জনপ্রশাসন ব্যবস্থার ওপর। দক্ষ জনপ্রশাসনের অভাবে সম্পদশালী দেশ হলেও তার উন্নতি হয় না—পৃথিবীর বহু দেশে তার নজির আছে। নাইজেরিয়া তার বড় উদাহরণ। আফ্রিকার এই দেশটি তেল, গ্যাস ও খনিজসম্পদে সমৃদ্ধ হলেও দীর্ঘদিন ধরে দুর্নীতি, দুর্বল প্রশাসন, রাজনৈতিক অস্থিরতা এবং সুশাসনের ঘাটতির কারণে উন্নয়নের ধারাবাহিকতা গড়ে তুলতে পারেনি। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও জনগণের বড় অংশ এখনও দারিদ্র্য, বেকারত্ব ও নিরাপত্তাহীনতায় ভুগছে। অর্থাৎ সম্পদ থাকলেই উন্নয়ন হয় না; উন্নয়নের জন্য প্রয়োজন জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, দক্ষ প্রশাসন ও কার্যকর রাজনৈতিক নেতৃত্ব। আবার রুয়ান্ডার দিকে তাক...