সৌম্য-শান্তর বিদায়, ১০০ পেরিয়েও চাপে বাংলাদেশ
শুরুর ধাক্কা সামলে তানজিদ তামিমের বিদায়ের পর ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে সেট হয়েও হাফ সেঞ্চুরির দেখা পাননি দুই টপ-অর্ডার ব্যাটার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তাদের দ্রুত বিদায়ে লক্ষ্য তাড়া করতে গিয়ে কিছুটা চাপে পড়েছে টাইগাররা। শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন দীর্ঘদিন পর একাদশে ফেরা সৌম্য সরকার। তবে ফিফটির দোড়গোড়ায় এসে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ৪৭ বলে ৪২ রানের ইনিংস খেলে সৌম্য আউট হয়। এতে ভাঙে শান্তর সঙ্গে গড়া দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি। সৌম্যর বিদায়ের পর নতুন ব্যাটার লিটন দাসকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহকে ১০০ রানে নিয়ে যান শান্ত। তবে সৌম্যর মতো শান্তও...