স্বাস্থ্যের বরাদ্দে বড় লাফ, ইউনিয়ন পর্যন্ত পৌঁছাবে প্রাথমিক সেবা
দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সেবার সংকট কাটিয়ে স্বাস্থ্য খাত পুনর্গঠনের বড় পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি। একই সঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যয় ধাপে ধাপে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি স্বাস্থ্যবান জাতি গঠন টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পূর্বশর্ত। এ লক্ষ্য সামনে রেখে স্বাস্থ্য খাতে বিনিয়োগ...