গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ সদর এলাকা থেকে নিখোঁজের ৩ দিন পর শাহিন শেখ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ওই যুবক পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে। এর আগে, গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। গোপালগঞ্জ সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পায়নি। আজ শনিবার সকালে এলাকাবাসী নিহতের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধ...