এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা
কক্সবাজারের মহেশখালীতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহের একটি ভাসমান টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় সারাদেশে গ্যাসের সরবরাহ কমেছে। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেক স্থানে রান্নার চুলা স্বাভাবিকভাবে জ্বলছে না বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার তিতাস গ্যাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এলএনজি সরবরাহের একটি ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) জরুরি রক্ষণাবেক্ষণের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাবে তিতাসের অধিভুক্ত এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহক শনিবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপের সম্...