নৌকাযোগে নারীকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করে দিল বিজিবি
নৌকাযোগে ৩ দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় ওই মহিলাকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। সোমবার দিবাগত গভীর রাতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর এর পাশ দিয়ে এ চেষ্টা চালানো হয়। ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ-এর আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা এক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই মহিলাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম। তিনি বলেন, বিজিবি টহল দলের তাৎক্ষ...