আর্জেন্টিনার পতাকার রঙে পুরো বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী
রাস্তা দিয়ে চলতে চোখ যায় বাড়িটির দিকে। পুরো বাড়ির চারপাশের দেয়াল নীল আর সাদা রঙ দিয়ে রাঙানো। দেখতে আর্জেন্টিনার পতাকার মতো। দেয়ালের দুই পাশে মেসির ছবিও আঁকা হয়েছে। তবে এটি মেসির বাড়ি নয়, মেসির ভক্ত মেহেদী হাসানের বাড়ি। ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের সাথে বাংলাদেশের ভক্তদেরও এমন কিছু উন্মাদনা চোখে পড়ে। যেগুলোর দৃশ্য ফেসবুক পেজে দ্রুতগতিতে ঝড় তোলে। তারই এক উদাহরণ জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইনরাপাড়ার বাসিন্দা মেহেদী হাসান। আর্জেন্টিনা দল ও মেসিকে দারুণ ভালোবাসেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি নিজের বাড়ির চার দেয়াল রাঙিয়েছেন দলটির পতাকার রঙের স...