পয়েন্ট পেয়ে খুশি দক্ষিণ আফ্রিকা
চেক প্রজাতন্ত্র এগিয়ে গিয়েছিল ম্যাচের ৬ মিনিটে। ঝলমলে শুরু সম্ভাবনা জাগিয়েছিল জয়ের। চেকিয়াদের সেই সম্ভাবনা মাঠে মারা গেছে দক্ষিণ আফ্রিকা অলআউট খেলায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় উভয় দলকে। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। ‘এ’ গ্রুপের এই ম্যাচটি নিয়ে ফুটবল সমর্থকদের মাঝে খুব বেশি আগ্রহ থাকার কথা না। গ্যালারিতেও উন্মাদনা ছিল কম। এ দুই মিনোসের লড়াই জমে উঠেছিল শেষ পর্যন্ত। প্রথমার্ধে চেকিয়ারা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারলেও দ্বিতীয়ার্ধে একপেশে খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়লেও শেষপর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে। লড়াই করে বেশ কয়েকবার গোলের সম্ভাবনা জাগায় তারা। ৮৩ মি...