‘ঘানা বীরের মতো খেলেই জিতেছে’
কানাডার টরন্টোতে বৃষ্টিভেজা রাতে পানামার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ঘানা। বুধবার ‘এল’ গ্রুপের ম্যাচে ক্যালেব ইরেনকিইর করা অতিরিক্ত সময়ের গোলে ৩ পয়েন্ট তুলে নেয় আফ্রিকার দলটি। এ জয়ে ২০১০ সালের বিশ্বকাপের পর আবার নকআউট পর্বে ওঠার সম্ভাবনা সৃষ্টি করেছে ঘানা। দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ কোচ কার্লোস কুইরোজ বলেছেন, বীরের মতো খেলে ম্যাচে জয় তুলে নিয়েছে ঘানা। ম্যাচের শুরুতেই অবশ্য ঘানাকে বিপদ থেকে বাঁচান গোলরক্ষক লরেন্স আতি জিগি। দ্বিতীয় মিনিটে পানামার সেসিলিয়ো ওয়াটারম্যানের ভলি ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন তিনি। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে নিজেদের অর্ধ থেকে দ্রুত বল কেড়ে নিয়ে দুরন্ত কাউন্...