সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, ‘সকালে দলীয় নেতাকর্মীরা দুদলী বিএনপি কার্যালয়ে এসে অফিসে অগ্নিসংযোগের চিহ্ন দেখতে পান। পরে কার্যালয়ের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে।’ তিনি আরও বলেন, ‘রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার...