হাইতি বধে সেরা ভিনি-পাকুয়েতা, বাকিরা কেমন খেললেন
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি ব্রাজিল। ১-১ গোলের ড্রয়ের পর সমালোচনার তীর ছুটে এসেছিল চারদিক থেকে। ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ছিল, বিশ্বমঞ্চে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সেই চিরচেনা জৌলুস কি তবে হারিয়ে গেল? প্রশ্ন উঠেছিল ডন কার্লো আনচেলত্তির দলকে ঘিরে, প্রশ্ন ছিল আক্রমণভাগের কার্যকারিতা নিয়েও। তবে হাইতিকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে সেই সব প্রশ্নের অনেকটাই জবাব দিয়েছে সেলেসাওরা। ফিলাডেলফিয়ার ম্যাচটি যেন ছিল রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের পায়ে সুর বাঁধার রাত। পুরো প্রথমার্ধ জুড়ে হাইতির রক্ষণভাগকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন তিনি। গোল করেছেন, ক...