তিন কারণে ঝুঁকির মুখে পড়তে পারে বাংলা কিউ.আর
কিউ.আর কোড দিয়ে দোকানে পেমেন্ট করার প্রথা নতুন নয়। যারা বাংলাদেশে মোবাইল ওয়ালেট ব্যবহার করেন, তারা কিউ.আর কোড সম্পর্কে অবহিত আছেন। বিভিন্ন পেমেন্ট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের কিউ.আর কোড দোকানে দোকানে বসিয়ে দিয়ে এসেছে। তাই আপনি যখন কোনো একটি স্টোরে পেমেন্ট করতে যান, দেখবেন কাউন্টারে অনেকগুলো কিউ.আর কোড-সংবলিত স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। আপনার কাছে যদি তাদের অ্যাপটি থাকে, তাহলেই আপনি তাদের কিউ.আর কোড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। এর ফলে একটি স্টোরে নানান প্রতিষ্ঠানের কিউ.আর রাখতে হচ্ছে। এবং যার যার অ্যাপ ব্যবহার করতে হচ্ছে। এই বাধা দূর করার জন্য বাংলাদেশ ব্যাংক আগামী ১ জুলাই থেকে...