ফিরছেন নেইমার, রাফিনিয়াকে নিয়ে শঙ্কা
চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেননি সেলেসাও দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্তোসের এই মিডফিল্ডার দলে ফিরছেন বলে নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। শনিবার ভোরে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আনচেলত্তি জানান, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন নেইমার। বুধবার রাতে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনে গ্রুপ ‘সি’তে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড। ব্রাজিল কোচ বলেন, ‘শনিবার ব্যক্তিগতভাবে অনুশীলনে নামবে নেইমার। সোমবার থেকে সে দলের অনুশীলনে যোগ দেবে এবং স...