ভারতের লখনউয়ে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৫
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। সোমবার আলিগঞ্জের পূর্ণিয়া এলাকায় একটি বহুতল ভবনের নিচতলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ভবনের ওপরের তলায় অবস্থিত কোচিং সেন্টারে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো ভবন ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় কোচিং সেন্টারের ভেতরে প্রায় ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ধোঁয়া ও আগুনের তীব্রতায় আতঙ্কিত হয়ে অনেক শিক্ষার্থী প্রাণ বাঁচাতে বারান্দা ও ছাদ থে...