অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যারা
অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ত্যাগলিয়াফিকো ইনজুরি কাটিয়ে ফিরেছেন। খেলার জন্য প্রস্তুত নিকোলাস ওতামেন্ডিও। তবে এই দুই ডিফেন্ডারকে বেঞ্চে রেখে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। শুরুতে আছেন নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দে মেডিনা। মাঝমাঠেও কোন পরিবর্তন আনেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক আলিস্টার মাঝমাঠের ভার কাঁধে দিয়েছেন। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে শুরুর একাদশে ছিলেন লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদা। বদলি নেমেছিলেন জুলিয়ান আলভারেজ। আজও তারা তিনজন শুরু করবেন। শুরুর একাদশ...