ফিলিস্তিনিদের জীবন রক্ষার দায়
শুক্রবার ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার সতর্ক করে বলেছেন, গাজার ‘যুদ্ধবিরতি’ একটি ‘নিষ্ঠুর ও মারাত্মক বিভ্রম’। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনী ২৬৫ শিশুসহ এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তার মানে, প্রতিদিন একজন খুন হয়েছে। ইরান যুদ্ধের কারণে গাজার হত্যাকাণ্ড ও ব্যাপক মানবিক সংকট চাপা পড়ে গেছে। এতে দখলকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা থেকে মনোযোগ সরে গেছে। গত সপ্তাহে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী, সামরিক প্রধান এবং নিরাপত্তা পরিষেবা-প্রধানদের স্বাক্ষরিত এক চিঠিতে ‘ইহুদি সন্ত্রাস নির্মূলে...