পূর্বানুমতি ছাড়াই ভিসা ফি পাঠাতে পারবে ব্যাংক
বিদেশি দূতাবাস বা এজেন্টদের মাধ্যমে স্থানীয় মুদ্রায় সংগ্রহ করা ভিসা ও কনস্যুলার ফি পাঠাতে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজীকরণ নীতির আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়। সার্কুলারে বলা হয়েছে, স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা ফি সংগ্রহ করে তা সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশে অবস্থিত কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত ব্যাংক হিসাবের অনুকূলে বিদেশে পাঠাতে পারবে। বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে এ অর্থ পাঠাতে হবে। এ ধরনের কার...