৭ বছরের প্রতিবাদের ফল টিকল না দুই সপ্তাহও
টানা সাত বছর প্রতিবাদ জানানোর পর অবশেষে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার একটি পোলট্রি খামারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধের বার্তা দেওয়া হয়। কিন্তু জনস্বার্থে নেওয়া সেই পদক্ষেপ স্থায়ী হয়নি দুই সপ্তাহও। জানা গেছে, খামারের দুর্গন্ধে সংশ্লিষ্ট গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বসবাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় একটি খামারের কারণে। সাত বছর ধরে বিভিন্ন দপ্তরে আবেদন ও প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার মিলেনি। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে অভিযান চালিয়ে নিয়মবহির্ভূতভাবে প্রতিষ্ঠিত খামারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়। তবে সেই সিদ্ধান্ত মাত্র দুই সপ্তাহের...