বিদেশি ঋণের সুদাসল পরিশোধ ছাড়াল ৪০০ কোটি ডলার
দীর্ঘ দিন ধরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি বেশ ধীর। এ পরিপ্রেক্ষিতে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় কমেছে। কমে গেছে নতুন ঋণ ও অনুদানের প্রতিশ্রুতিও। গত মে মাস পর্যন্ত চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে বিদেশি ঋণের সুদাসল পরিশোধ ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে। অন্যদিকে ১১ মাসে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১০৩ কোটি ডলার কমেছে। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার এখন ১২২ টাকা ৭৫ পয়সা। সে হিসাবে, গত ১১ মাসে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে বিদেশি ঋণ কম এসেছে ১২ হাজার ৬৪৩ কোটি টাকা। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সহযোগীদের কাছে ৮৬ হাজার কোটি টাকা পাওয়ার...