ছাগলনাইয়ায় নিখোঁজ যুবলীগ কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীর ছাগলনাইয়ায় যোবায়ের পারভেজ (৩৫) নামে কার্যত্রম নিষিদ্ধ এক নিখোঁজ যুবলীগ কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা সমিতি বাজারসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যোবায়ের পারভেজ নিজকুঞ্জরা গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে শাহদাত ও মামুন নামে দুই ব্যক্তির সঙ্গে যোবায়েরের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে রাতে যোবায়েরকে দোকানে আসার কথা বলে বাড়ি থেকে ডেকে নেন কয়েকেজন। এরপর থেকে তিনি নিখ...