‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক করলেন মিলিতাও
‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে ব্রাজিল। শেষ ষোলোয় যাওয়ায় লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ জাপান। ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস ও সুইডেনের বিপক্ষে ড্র করে এবং তিউনিশিয়াকে হারিয়ে রানার্স আপ হয়ে নকআউটে এসেছে তারা। দুই দল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হবে। এশিয়ার দলটির বিপক্ষে ব্রাজিলকে সতর্ক হয়ে খেলার পরামর্শ দিয়েছেন ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও। তার মতে, জাপান তাদের ইতিহাসের সেরা সময় পার করছে। এছাড়া ‘জাপানি ইঞ্জিন’ নিয়ে সতর্ক করেছেন তিনি। বিশ্বে যেমন জাপানি ইঞ্জিনের কার্যকারিতা, স্থায়ীত্...