সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারেরও পতন হবে: নাসিরুদ্দিন পাটোয়ারী
বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এই সরকারের অনেক সফলতা থাকতে পারে, কিন্তু সরকার যদি ভুল পথে চলে, তাহলে সেই সফলতাও টেকসই হবে না। রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আপনি যদি রেলগাড়ি ভুল পথে চালাতে শুরু করেন, তাহলে কি তা চলবে? চলবে না। কারণ শুরুটাই ভুল পথে হয়েছে। এই সরকারের প্রথম পথ ছিল সংস্কারের পথ; কিন্তু সরকার সেই পথ থেকে সরে অন্য পথে গেছে। ফলে সরকার যা-ই করবে, তা ভুল হিসেবে বিবেচিত হবে। নাসিরুদ্দিন প...